আড়াইহাজারে তরুণের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
আড়াইহাজার থানার ওসি মো. আলমগীর জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের গিরদা এলাকার একটি ডোবায় লাশটি (১৯) পাওয়া যায়।
নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
ওই তরুণকে অন্য কোথাও হত্যার পর দুর্বৃত্তরা লাশ ডোবায় ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে, বলেন ওসি।
