কোটচাঁদপুরে যুবককে কুপিয়ে হত্যা
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত লিটন আলি (২৮) ওই গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।
কোটচাঁদপুর থানার ওসি ফজলুর রহমান জানান, সোমবার সন্ধ্যার আগে বাড়ি থেকে বের হন লিটন। রাতে আর বাড়ি ফিরেন নি। সকালে বাড়ির পাশের মাঠে লাশ পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে পাঠিয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
