২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে চিকিৎসাধীন আসামির মৃত্যু

ঝিনাইদহ কারাগারের এক আসামির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2014, 11:55 AM

Updated : 22 Aug 2022, 06:37 PM

আসামি মনিরুল শেখ (২৭) সোমবার রাত ১২টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে মারা যান।

জেল সুপার ইকবাল হোসেন জানান, ঝিনাইদহ শহরের পুরাতন হাটখোলার সিরাজুল ইসলামের ছেলে মনিরুল শেখকে মাদক মামলায় গত ২৫ জুন আদালত কারাগারে পাঠায়।

“কারাগারে আসার পর সে অসুস্থ হয়ে পড়লে কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিল।অবস্থার অবনতি হওয়ায় রাত ১১টার দিকে সদর হাসপাতালে ভর্তির পর তার মৃত্যু হয়।”