বেনাপোলে ‘পাচারকারী’ যুবক আটক
যশোরের বেনাপোল সীমান্ত থেকে পণ্য পাচারকারী অভিযোগে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার গাতিপাড়া গ্রাম থেকে আটক সুমন হালদার (২৫) স্থানীয় সুভাষ হালদারের ছেলে।
বিজিবির বেনাপোল সদর কোম্পানির ইনচার্জ সুবেদার রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারতে পণ্য পাচার কাজে যুক্ত থাকার অভিযোগে নিজ বাড়ি থেকে সুমন হালদারকে আটক করেছে বিজিবি।
পরে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।
