২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রানা প্লাজা ধস: প্রতিবেদন জমার সময় বাড়লো

সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের দুই মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে পুলিশকে আরো প্রায় দেড় মাস সময় দিয়েছে আদালত। 

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2014, 07:50 PM

Updated : 22 Aug 2022, 06:36 PM

সোমবার ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ওয়াসিম শেখ আগামী ১৩ অগাস্ট এই তদন্ত প্রতিবেদন দাখিলের সময় দেন।

আদালতের প্রসিকিউশন পুলিশের প্রধান কোর্ট পরিদর্শক মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার তদন্ত প্রতিবেদন দেয়ার কথা থাকলেও সিআইডি’র সহকারী পুলিশ সুপার বিজয় কৃষ্ণ কর তা দিতে পারেননি।

“তাই বিচারক নতুন করে এ দিন ধার্য করেছেন।”

রানা প্লাজা ধসের ঘটনায় ২০১৩ সালের ২৫ এপ্রিল সাভার থানায় পুলিশ এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বাদী হয়ে দু’টি পৃথক মামলা দায়ের করে।

পুলিশের মামলাটি অবহেলাজনিত মৃত্যুর জন্য করা হয়েছে। আর ইমারত নির্মাণ আইনলঙ্ঘন করে ভবন নির্মাণ করায় রাজউক মামলাটি দায়ের করেছে।

গত বছরের ২৪ এপ্রিলে ধসে পড়ে সাভারের রানা প্লাজা। এ সময় ভবনের নিচে চাপা পড়েন সাড়ে পাঁচ হাজার পোশাক শ্রমিক।

এ ঘটনায় এক হাজার বেশি শ্রমিকের ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করা হয়। আহত ও পঙ্গু হন প্রায় দুই হাজার মানুষ।

এছাড়া ধসে পড়া ওই ভবনের ধ্বংসস্তুপ থেকে দুই হাজার ৪৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়।