বিটিসিএলে নতুন এমডি
রাষ্ট্রায়ত্ত কোম্পানি বিটিসিএলের নতুন ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব নিয়েছেন মো. শাহনেওয়াজ।
রোববার তিনি দায়িত্বভার গ্রহণ করেন বলে বিটিসিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিসিএস (টেলিকম) ক্যাডারের কর্মকর্তা শাহনেওয়াজ বিটিসিএল এর সদস্য (অর্থ) ছিলেন।
শাহনেওয়াজ ১৯৮০ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ কৌশলে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নেয়ার পর ১৯৮১ সালে সরকারি চাকরিতে যোগ দেন।
২০১২ সাল থেকে বিটিসিএলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।
