২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় গৃহবধূ খুন

খুলনার হরিণটানায় একটি বাড়ি থেকে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2014, 01:01 PM

Updated : 22 Aug 2022, 06:36 PM

সোমবার ভোরে আরাফাত আবাসিক প্রকল্প এলাকায় এ ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন।   

হরিণটানা থানার ওসি মো. আখতার হোসেন জানান, সকালের দিকে আব্দুর রহিমের স্ত্রী রেক্সোনা বেগমের (২২) লাশটি উদ্ধার করা হয়েছে।    

“ওই তরুণীকে জবাই করে হত্যা করা হয়েছে, তার বুকেও ছুরিকঘাতের চিহ্ন রয়েছে” বলেন তিনি।

প্রতিবেশীরা পুলিশকে জানিয়েছে, রহিম ও রেক্সোনার মধ্যে আগে থেকেই পারিবারিক কলহ ছিল। ভোরে সেহরির পর তারা ঝগড়া করেছিল।  

পুলিশ কর্মকর্তা আখতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সম্ভবত পারিবারিক কলহের জেরে রহিম তার স্ত্রীকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়।”

এই দম্পতির দুই বছর বয়সী একটি ছেলে রয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।