২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ‘রেলওয়ে রিপোর্টার্স ইউনিটি’র যাত্রা শুরু

চট্টগ্রামে রেলওয়ে বিটে কর্মরত সংবাদকর্মীদের নিয়ে একটি নতুন সংগঠন যাত্রা শুরু করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2014, 09:51 PM

Updated : 22 Aug 2022, 06:36 PM

রেলওয়ে রিপোর্টার্স ইউনিটি, চট্টগ্রাম নামের সংগঠনটির সভাপতি দৈনিক সমকালের জ্যেষ্ঠ প্রতিবেদক তৌফিকুল ইসলাম বাবর এবং সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের সাইদুল ইসলাম। 

মূলত দেশের অন্যতম বৃহত্তম সেবাখাত রেলওয়েতে গণমাধ্যম কর্মীদের কাজের প্রতিবন্ধকতা দূর করতেই এই সংগঠনটির জন্ম।

রোববার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে হওয়া এক সভায় গঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মাকসুদ আহমেদ (জনকণ্ঠ), যুগ্ম সম্পাদক মো. মহিউদ্দিন (বাংলানিউজ২৪ডটকম), সহ-সম্পাদক নাজিম উদ্দিন (দৈনিক পূর্বকোণ), কোষাধ্যক্ষ সুজিত সাহা (বণিক বার্তা), দপ্তর সম্পাদক মোরশেদ তালুকদার (দৈনিক আজাদী) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মিঠুন চৌধুরী (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)।

নির্বাহী সদস্যরা হলেন দৈনিক আলোকিত বাংলাদেশের সাইফুদ্দিন তুহিন, দৈনিক কালের কণ্ঠের নূপুর দেব ও দৈনিক সাঙ্গুর বদরুল ইসলাম মাসুদ।

এই কমিটি সংগঠনের সকল সদস্যের পেশাগত দক্ষতা বৃদ্ধি, রেলওয়ে সংক্রান্ত তথ্য প্রাপ্তি নিশ্চিত করা এবং রেলওয়ের বিষয়ে প্রতিবেদন তৈরি ও প্রকাশে কার্যক্রম পরিচালনা করবে।