২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসের ধাক্কায় ছাত্র আহত, সহপাঠীদের সড়ক অবরোধ

বাসের ধাক্কায় রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আহত হওয়ার জের ধরে তার সহপাঠীদের অবরোধে কয়েক ঘণ্টা বন্ধ ছিল রোকেয়া সরণিতে গাড়ি চলাচল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2014, 08:43 PM

Updated : 13 Oct 2022, 12:17 PM

শেরেবাংলা নগর থানার ওসি মো. আব্দুল মুমীন জানান, রোববার সন্ধ্যার পর আহত ওই শিক্ষার্থীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ২ নম্বর গেইটসংলগ্ন নির্বাচন কমিশনের সামনের সড়ক অবরোধ করে।

প্রায় এক ঘণ্টাব্যাপী সড়ক অবরোধের কারণে রোকেয়া সরণীতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

রাত ১০টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে ক্যাম্পাসে ফেরে বলে পুলিশ কর্মকর্তা মুমীন জানান।

Image
ছবি: শাহিনুর আলম জীবন

ছবি: শাহিনুর আলম জীবন

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার রাতে ওই সড়কে এনা পরিবহনের একটি বাসের ধাক্কায় কৃষি অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী শাহিনুর আলম জীবন গুরুতর আহত হন। রাজধানীর গ্রীনলাইফ হাসপাতালে তার চিকিৎসা চলছে।”

সন্ধ্যার পর তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বলে জানান প্রক্টর।