২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর ভাটারা থেকে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2014, 07:52 PM

Updated : 22 Aug 2022, 06:35 PM

তার নাম খাদিজা আক্তার ঝুমুর (২১)।

ভাটারা থানার উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম বলেন, “শনিবার সকালে ভাটারার ৭৪২ হাজী সোনামিয়া রোডের জে ব্লকের একটি বাসার বাথরুম থেকে ঝুমুরের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।”

ঝুমুরের স্বামী মো. আল-আমিন একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তাদের একটি কন্যা সন্তান রয়েছে।

এলাকাবাসী জানায়, পারিবারিক কলহের জের ধরে ঝুমুর আত্মহত্যা করতে পারেন। তবে তার স্বামী পুলিশকে বলেছে, তাদের দাম্পত্য জীবনে কোনো সমস্যা ছিল না।

এ ঘটনায় প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশ কর্মকর্তা জাহিদুল ইসলাম।