২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে রোববার থেকে রোজা

রোববার থেকে রোজা রাখা শুরু করবেন সৌদি আরবসহ বেশ কয়েকটি আরব দেশের মুসলিমরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2014, 07:46 PM

Updated : 22 Aug 2022, 06:35 PM

শুক্রবার দেশটির কোথাও নতুন চাঁদ দেখা না যাওয়ায় রোববারই পবিত্র রমজানের প্রথম দিন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরব নিউজের এক খবরে বলা হয়েছে, “২৮ জুন হবে শাবান মাসের ৩০তম দিন এবং পবিত্র রমজান মাস শুরু হবে ২৯ জুন থেকে।”

একইভাবে অন্যান্য আরবসহ মুসলিম দেশগুলো- তিউনিশিয়া, আলজেরিয়া, লিবিয়া, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান, মিশর, জর্দান, সুদান, ইন্দোনেশিয়া  ও মালয়েশিয়াতেও রোববার থেকে রোজা শুরুর কথা জানিয়েছে দেশগুলোর কর্তৃপক্ষ।

এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের বিভিন্ন এলাকার কয়েক লাখ মুসলমান রোববার থেকে রোজা রাখার সিদ্ধান্ত নিয়েছে।

সেদেশে শনিবার চাঁদ দেখা না যাওয়ায় রোববার থেকে রমজান মাস গণনার সিদ্ধান্ত সৌদি আরব সরকার ইতোমধ্যে জানিয়েছে। সাধারণত সৌদি আরবের একদিন পরই বাংলাদেশে রমজান শুরু ও ঈদ উদযাপিত হয়।

সৌদি আরবের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোসহ আফ্রিকার তিউনিশিয়া, আলজেরিয়া, লিবিয়া, মিশর, সুদান এবং এশিয়ার প্রশান্ত মহাসাগরীয় দেশ ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায়ও রোববার থেকে রমজান শুরু হচ্ছে।

যুক্তরাষ্ট্রের মুসলিম সম্প্রদায় রোজা শুরু করছে রোববার থেকে। রমজান উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছাও জানিয়েছেন।