২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলার ৪ আসামি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একটি হত্যা মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2014, 05:47 PM

Updated : 22 Aug 2022, 06:36 PM

শনিবার সকালে উপজেলার বিভিন্ন স্থানে এদের গ্রেপ্তারে অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।

এরা হলেন উপজেলার কর্ণখালী গ্রামের মোস্তফা (৫৫), মানিরুল ইসলাম মাক্কু (৩০), মনিরুল ইসলাম (৪৫) ও ভোলাহাট উপজেলার হোদা (৩১)।

শিবগঞ্জ থানার ওসি আশিকুর রহমান জানান, এ চার জন হলেন কর্ণখালী গ্রামের আব্দুল করিম হত্যা মামলার আসামি।

তিনি জানান, গত ১৬ এপ্রিল আব্দুল করিমকে (৩০) কর্ণখালীর আহুড়া বিলের একটি ধান ক্ষেতে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন নিহতের মা নূরবালা বেওয়া ওই চারজনকে আসামি করে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই তারা পলাতক ছিলেন।