২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় যুবকের লাশ উদ্ধার

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় শুক্রবার এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2014, 03:34 PM

Updated : 25 Apr 2022, 04:22 PM

মৃত রাজন (২৬) উপজেলার থানাপাড়া মহল্লার আবু সুফিয়ানের ছেলে।

মিরপুর থানার ওসি শাহিনুল ইসলাম শাহিন জানান, সকালে ১০টার দিকে মিরপুর মাহমুদা চৌধুরী কলেজের মূল ফটকের সামনে একটি আম গাছে ওই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার পায়া যায়।

পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিযেছে।

শাহিনুল ইসলাম আরো জানান, এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।