২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘোড়াশালে যুবক খুন

নরসিংদীর ঘোড়াশালে অজ্ঞাত পরিচয় এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2014, 03:24 PM

Updated : 22 Aug 2022, 06:35 PM

পলাশ থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, শুক্রবার সকাল ৯টায় ঘোড়াশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মোড়ের বানিয়াপাড়া এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

হাত-পা বেঁধে গলায় প্যান্টের বেল্ট পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।

স্থানীয়দের দেয়া খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

এ ঘটনায় পলাশ থানায় একটি মামলা হয়েছে বলে ওসি জানান।