সুষমাকে খালেদার জামদানি উপহার
ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজকে জামদানি শাড়ি উপহার দিয়েছেন খালেদা জিয়া।
উপহার প্রসঙ্গে দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী বলেন, “ভারতের পররাষ্ট্র মন্ত্রীকে ম্যাডামের পক্ষ থেকে আগেই উপহার হিসেবে জামদানি শাড়ি পৌঁছে দেয়া হয়েছে।”
বিভিন্ন রঙের পাঁচটি জামাদানি শাড়ি দেয়া হয়েছে তাকে।
সোনারগাঁও হোটেলের প্রেসিডেন্ট স্যুট ‘বেঙ্গলিতে’ সুষমা স্বরাজের সঙ্গে খালেদা জিয়া বৈঠক করেন। বৈঠকে আলোচনার ফাঁকে স্যান্ডুইচ, বিস্কুট ও চা দিয়ে আপ্যায়ন করেন সুষমা স্বরাজ।
বৈঠকের সময়ে দুই বছর আগে দিল্লির ‘সফদর লেনে’ বিরোধী দলীয় নেতার বাসভবনে খালেদা জিয়ার সাক্ষাতের প্রসঙ্গটিও ওঠে।
দুই বছর আগে ২০১২ সালে নয়া দিল্লি সফরের সময় সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক হয়েছিল খালেদার। তখন সুষমা ছিলেন লোকসভায় বিরোধী দলীয় নেতা।
গত মাসে ভারতের সাধারণ নির্বাচনে বিজেপি ক্ষমতায় যাওয়ার পর নতুন সরকারের পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পান সুষমা।
