২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ট্রাকের সংঘর্ষ, চালকের মৃত্যু

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় এক ট্রাকের ধাক্কায় অপর ট্রাক চালকের মৃত্যু হয়েছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2014, 11:41 AM

Updated : 22 Aug 2022, 06:35 PM

শুক্রবার ভোর ৪টার দিকে উপজেলার আঁইড়মারি এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা মারা যান আব্দুস সালাম (৩৮)। তিনি সিংড়া উপজেলার পরানপুর গ্রামের বাসিন্দা।

বনপাড়া হাইওয়ে থানার ওসি ফুয়াদ রুহানী জানান, ভোর ৪টার দিকে ঢাকাগামী আলুভর্তি একটি ট্রাক আঁইড়মারি এলাকায় নষ্ট হয়ে যায়। এ সময় চালক সালাম ট্রাক থেকে নেমে ইঞ্জিন মেরামত করার সময় পেছন থেকে পাথর ভর্তি অপর একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান সালাম।

লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরো জানান, ঘাতক ট্রাকের চালক পলাতক রয়েছে। এ ঘটনায় বড়াইগ্রাম থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।