‘মাদক এ দেশে তৈরি হয় না’
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মাদক এ দেশে তৈরি হয় না। মাদক আসে মিয়ানমার ও ভারত থেকে।
আলোচনা সভার আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় প্রেস ক্লাবের সামনে এই দিবস উপলক্ষে এক মানববন্ধন ও র্যালিতে অংশ গ্রহণ করেন।
তিনি বলেন, “মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকার আরো কঠোর হবে। তবে আমি চাই, মাদকাসক্তরা পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসুক।”
“এদেশে কোন্-কোন্ পয়েন্ট দিয়ে মাদক ঢোকে, তা সনাক্ত করা হয়েছে। সরকার সে সব পয়েন্টে টহল জোরদার করেছে।”
আলোচনা সভায় মাদক দ্রব্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আতোয়ার রহমানসহ অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
