২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১

চট্টগ্রাম নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একব্যক্তি নিহত হয়েছেন। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2014, 08:25 PM

Updated : 22 Aug 2022, 06:35 PM

বৃহস্পতিবার বিকালে নগরীর কালামিয়া বাজারে নিজ বাসায় বিদ্যুতের কাজ করতে গিয়ে এ দুর্ঘটনায় নিহত হন মো. আলমগীর (৪০)।

আলমগীর নিউ মার্কেটের একটি কাপড়ের দোকানে কাজ করতেন বলে জানিয়েছেন তার স্বজনরা।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “বিকালে বাল্বের হোল্ডার ঠিক করতে গিয়ে বিদ্যুতায়িত হন আলমগীর।

“গুরুতর আহতাবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”