২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে ‘ডাকাতের’ হামলায় প্রবাসীর স্ত্রী খুন

মাদারীপুরের রাজৈর উপজেলায় এক প্রবাসীর বাড়ি থেকে নগদ টাকা ও মালামাল লুট করে তার স্ত্রীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2014, 12:33 PM

Updated : 22 Aug 2022, 06:35 PM

বৃহস্পতিবার গভীর রাতে হাসানকান্দি উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাজৈর থানার ওসি মো. মনিরুজ্জামান।

নিহত সালেহা আক্তারের (৪০) স্বামী আকমান মাতুব্বর ও তার এক ছেলে দীর্ঘদিন ধরে ইতালিতে থাকেন।

এই দম্পতির আরেক ছেলে ঢাকায় থাকেন, গ্রামের বাড়িতে একাই ছিলেন সালেহা।  

বাড়িটির জানালার লোহার গ্রিল কাটা পাওয়া গেছে জানিয়ে ওসি মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মালামাল লুট করে পালানোর সময় হয়তো ডাকাতদের চিনে ফেলেন সালেহা। তাই ডাকাতরা তার হাত-পা বেঁধে গলায় রশি দিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।” 

তবে, কি পরিমাণ মালামাল লুট হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেন নি এই পুলিশ কর্মকর্তা্।

লাশ ময়নাতদেন্তর জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।