গাজীপুরে ভুয়া পুলিশ গ্রেপ্তার
গাজীপুরে পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)
বুধবার রাতে কোনাবাড়ির বাইমাইল মধ্যপাড়া এলাকায় একটি বাড়ি থেকে অভিযান চালিয়ে বাবলু ওরফে হারুণ মিয়া (৩৩) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেপ্তার বাবলু জামালপুরের সরিষাবাড়ি থানার চক বাঘমারা এলাকার মৃত ইমান আলীর ছেলে।
গাজীপুর গোয়েন্দা পুলিশের এসআই আবদুল আলিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৭টার দিকে আবুল হোসেন সরকারের বাড়ি থেকে বাবলুকে গ্রেপ্তার করা হয়।
বাবলু ওই বাড়িতেই স্বপরিবারে ভাড়া থাকেন। তার স্ত্রী স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন বলে জানান এসআই আলিম।
তিনি বলেন, “পুলিশ পরিচয়ে এলাকায় বিভিন্ন জনের কাছ থেকে সুবিধা নেয়ার অভিযোগ রয়েছে বাবলুর বিরুদ্ধে।
“অভিযানের সময় তার ঘর থেকে একটি খেলনা পিস্তল, শীতবস্ত্রসহ পুলিশের পোশাক ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।”
