২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নওগাঁর সাপাহার, মাগুরা সদর ও ফেনীর ছাগলনাইয়ায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তিন যুবক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2014, 09:18 PM

Updated : 22 Aug 2022, 06:34 PM

সাপাহার থানার ওসি নূর ইসলাম জানান, বুধবার বিকালে উপজেলার মহিলা কলেজ রোডে মোটরসাইকেলে করে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান আনোয়ার হোসেন (২৫) নামে এক যুবক।

স্থানীয়রা আনোয়ারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

আনোয়ার সদরের প্রফেসর পাড়ার মনির উদ্দীন ওরফে লুৎফর মাস্টারের ছেলে।

মাগুরা সদর উপজেলার ঢাকা-খুলনা  মহাসড়কের কেষ্টপুরে সন্ধ্যায় কভার্ড ভ্যানের চাপায় মারা যান তরিকুল ইসলাম (২৫) নামে এক যুবক।

তিনি সদরের কছুন্দি গ্রামের লিয়াকত হোসেনের ছেলে।

হাইওয়ে পুলিশের এসআই ওজিয়ার রহমান জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাস্তা পার হওয়ার সময় মাগুরা থেকে ঢাকাগামী একটি কভার্ড ভ্যান তরিকুলকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিকালে ফেনী-ছাগলনাইয়া আঞ্চলিক সড়কের পাঠান নগরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন এক যুবক।

নিহত মীর হোসেন রিয়াজ (১৯) ছাগলনাইয়া উপজেলার পাঠান নগর ইউনিয়নের সোনাপুর গ্রামের আবু আহম্মদের ছেলে।

ছাগলনাইয়া থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, রিয়াজ তার দুই বন্ধুসহ মোটরসাইকেলে কাচারিবাজার থেকে পাঠান নগর যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন।

দুর্ঘটনার পর তিনজনকে ফেনী সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক রিয়াজকে মৃত ঘোষণা করেন, বলেন ওসি।

মাথায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানান ওসি মোয়াজ্জেম।