ডিবির হাতে ‘ভূয়া ডিবি’ গ্রেপ্তার
রাজধানীতে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ডিবির হাতেই গ্রেপ্তার হয়েছেন পাঁচ ব্যক্তি।
মঙ্গলবার রাতে খিলগাঁও ফ্লাইওভারে অভিযান চালিয়ে ওই পাঁচ ব্যক্তিকে আটক করা হয় বলে বুধবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন- ইলিয়াস মিয়া (২৮), মানিক শেখ (৩৩০, ইয়াসিন মোল্লা (৩৫), ফরিদ মৃধা (৩৮), ফরহাদ হোসেন (৩৫)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি প্রাইভেট কার, একটি ওয়াকিটকি, হ্যান্ডকাপ, পুলিশের পোশাক, চাপাতি, ছোরা উদ্ধার করেছে।
এতে বলা হয়, “গ্রেপ্তাকৃতরা পুলিশকে জানিয়েছে, মাওয়া ঘাট, যাত্রবাড়ি, এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রী পরিবহনের নামে নিরীহ লোকজনকে উঠিয়ে পথিমধ্যে সবকিছু ছিনিয়ে মাঝপথে নামিয়ে দেয়।”
এছাড়া রাস্তায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে মোটরসাইকেল, সিএনজি আটোরিক্সা, প্রাইভেট কার তল্লাসির নামে থামিয়ে ভয়ভীতি দেখিয়ে বাহন ছিনতাইয়ের সঙ্গেও এই চক্রটি জড়িত বলে পুলিশ জানিয়েছে।
এ ব্যাপারে খিলগাঁও থানায় একটি মামলা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
