২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গৃহবধূকে কুপিয়ে খুন

চট্টগ্রামে নিজেদের মধ্যে ঝগড়ার জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছেন এক ব্যক্তি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2014, 06:00 PM

Updated : 22 Aug 2022, 06:34 PM

বুধবার সকালে কালুরঘাট বিসিক এলাকার ইয়াজউদ্দিন উকিল সড়কের রোকন কলোনিতে মো. বিল্লাল (৩৫) স্ত্রী নাসিমা আক্তারকে (২৬) দা দিয়ে কুপিয়ে হত্যা করেন।

ঘটনার পর পুলিশ বিল্লালকে হত্যায় ব্যবহৃত দা’সহ গ্রেপ্তার করেছে।

নিহত নাসিমা বাঁশখালী উপজেলার শেখেরখীল গ্রামের বদি আহামদের মেয়ে। তিনি বিসিক এলাকায় ফোর এইচ গ্রুপের একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

তার স্বামী বিল্লাল কুমিল্লার মুরাদনগর উপজেলার বাসিন্দা ও নগরীতে হারবাল ওষুধ বিক্রি করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিল্লালের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে চান্দগাঁও থানার এসআই আরিফুর রহমান সরকার জানান, সকাল সাড়ে ১১টার দিকে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার এক পর্যায়ে বিল্লাল দা দিয়ে নাসিমাকে কুপিয়ে হত্যা করে।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় বলেন এসআই আরিফুর।

নাসিমার শরীরের বিভিন্ন স্থানে ২৪টি আঘাতের চিহ্ন আছে বলে জানান তিনি।