২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় শিশু নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় এক শিশু নিহত হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2014, 08:16 PM

Updated : 22 Aug 2022, 06:33 PM

সোমবার বিকালে রংপুর-ঢাকা মহাসড়কের কোমরপুর এলাকায় এ দুর্ঘটনার পর এলাকাবাসী দেড়ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে।

নিহত মুহিন (৭) পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের কারিয়াওটা গ্রামের শিবলু মিয়ার ছেলে।

গোবিন্দগঞ্জ থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, রাস্তা পার হওয়ার সময় রংপুর থেকে বগুড়াগামী একটি ট্রাক মুহিনকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই বিক্ষুদ্ধ এলাকাবাসী মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে দেড়ঘণ্টা পর এলকাবাসী অবরোধ তুলে নেয়। 

পুলিশ ট্রাকটি আটক করেছেন, তবে চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।