২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে দুইজনকে গুলি

রাজধানীর ভাটারায় কেবল অপারেটর ব্যবসায়ের সঙ্গে জড়িত দুই জনকে গুলি করেছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2014, 12:26 AM

Updated : 22 Aug 2022, 06:34 PM

তারা হলেন, সবুজ সাহা (৩০) এবং মো. পারভেজ (২৫)।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, “রাত সাড়ে ৮টায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় আত্নীয়রা নিয়ে আসেন।”

সুমনের বাম পায়ে দুটি ও পারভেজের ডান পায়ে একটি গুলি লাগে।

আহতদের স্বজনদের বরাত দিয়ে পুলিশ পরিদর্শক মোজাম্মেল হক জানান, “ভাটারার খিলবাড়ির টেক এলাকায় স্কাইলিন কেবল মাল্টিন্যাশনাল লিমিটেড নামের একটি কেবল অপারেটর কোম্পানিতে আহতরা কাজ করেন। সন্ধ্যায় তিন জন যুবক তাদের অফিসে এসে কোম্পানিটির আগের ম্যানেজার মানিককে খোঁজ করে।

“সবুজ ও পারভেজ তাদের জানায়, মানিক কোম্পানিতে আর কাজ করেন না এবং তার কোন খোঁজও জানেন না তারা। তারপরও যুবকরা মানিক খোঁজ জানতে তাদের জেরা করতে থাকে। এক সময়ে তারা দুইজনকে গুলি করে চলে যায়।”

পুলিশ কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, “সবুজ ও পারভেজ সুস্থ হলেই  এ বিষয়ে আইনি ব্যবস্থা নেবেন তাদের পরিবারের সদস্যরা জানিয়েছেন।”