২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় তথ্য বাতায়ন খুলছে সোমবার

বাংলাদেশ সম্পর্কিত বিভিন্ন তথ্য ও ওয়েবসাইটের সমন্বয়ে তৈরি ওয়েবপোর্টাল ‘জাতীয় তথ্য বাতায়ন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2014, 07:49 PM

Updated : 22 Aug 2022, 06:33 PM

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই ওয়েবপোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের ফেইসবুক পৃষ্ঠায় বলা হয়েছে, ২৫ হাজার ওয়েবসাইট নিয়ে তৈরি করা জাতীয় তথ্য বাতায়ন বিশ্বের ‘অন্যতম বৃহত্তম পোর্টাল’।

www.bangladesh.gov.bd ইউআরএল-এর জাতীয় তথ্য বাতায়ন তৈরি করা হচ্ছে গত দুবছর ধরে, যা বাস্তবায়ন করছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন(এটুআই)প্রকল্প।

জাতীয় তথ্য বাতায়নে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, অধিদপ্তরসহ বিভাগ, জেলা, উপজেলা এবং ইউনিয়ন তথ্য ও ওয়েবসাইটের লিংক থাকবে।