২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় প্রবল বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত

প্রবল বর্ষণে খুলনা নগরীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বেশিরভাগ সড়ক পানিতে ডুবে গেছে। বাসা-বাড়ি ও দোকান-পাটেও পানি ওঠায় নগরবাসীর দুর্ভোগ চরমে উঠেছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে বস্তিবাসী মানুষ।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2014, 05:28 PM

Updated : 22 Aug 2022, 06:33 PM

খুলনা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল আজাদ জানান, রোববার ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ১৬৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

সরেজমিনে দেখা গেছে নগরীর শান্তিধাম মোড়, সিটি কলেজ, মডার্ন ফার্নিচার মোড়, রয়্যালের মোড়,  পিকচার প্যালেচের মোড়, পিটিআই মোড়, সাত রাস্তার মোড়, শামসুর রহমান রোড়, নিরালা, বাগমারা, মিস্ত্রী পাড়া, ময়লা পোতা, শিববাড়ি মোড়, বড় বাজার, মির্জাপুর রোড, খানজাহান আলী রোড, নতুন বাজার, পশ্চিম রূপসা,  আহসান আহমেদ রোড, দোলখোলা, রূপসা স্ট্যান্ড রোড, সাউথ সেন্ট্রাল রোড, বাবু খান রোড বৃষ্টির পানিতে তলিয়ে গেছে।

পানির কারণে রিকশা ও ইজিবাইক চালকরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে। এছাড়া বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে নগরীর অধিকাংশ স্কুল কলেজে ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা হয়।  

খুলনা জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. আরিফুল ইসলাম জানান, টানা বর্ষণে নগরীর অধিকাংশ সগড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় পরীক্ষার্থীরা স্কুলে পৌঁছাতে অসুবিধা হবে বিধায় রোববারের পরীক্ষা স্থগিত করা হয়েছে।