২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে নৌকা ডুবে শিশুর মৃত্যু

সুনামগঞ্জের তাহিরপুরে নৌকা ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন ওই শিশুর মা ও নানি।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2014, 03:57 PM

Updated : 22 Aug 2022, 06:33 PM

রোববার দুপুরে উপজেলার পাতার গাঁও এলাকায় কাকাতুয়া নদীতে এ নৌকা দুর্ঘটনায় মারা যায় জিসান আহমেদ (০৯)।

জিসান উপজেলার উত্তরশ্রীপুর ইউনিয়নের তরঙ গ্রামের আলী আহমদের ছেলে।

নিখোঁজ রয়েছেন জিসানের মা শিল্পী আক্তার (৩১) ও  নানি আজিজুন বেগম (৭০)।

তাহিরপুর থানার ওসি আনিসুর রহমান খান জানান, তরঙ গ্রাম থেকে নৌকায় করে বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলা গ্রামে যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে পাতারগাঁওয়ে কাকাতুয়া নদীতে যাত্রী বোঝাই নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় তিনজন নিখোঁজ হয়।

পরে স্থানীয়রা জিসানের লাশ উদ্ধার করে।

নিখোঁজদের উদ্ধারে পুলিশ কাকাতুয়া নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে বলে তিনি জানান।