সাড়ে চার কেজি স্বর্ণসহ ৫ ভারতীয় আটক
যশোর সদরে প্রায় সাড়ে চার কেজি স্বর্ণসহ পাঁচ ভারতীয়কে আটক করেছে বিজিবি।
যশোর বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান জানান, রোববার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার লাউজানিতে যশোর-বেনাপোল সড়কের ঢাকাগামী বিআরটিসি বাস থেকে এদের আটক করা হয়।
আটককৃতরা হলেন ভারতের মহারাষ্ট্রের রাজকুমার, রোহিত অশোক, রাকেশ লক্ষ্মণ বাঈ, বিজয় কুমার ও নাগপুরের কামাল।
তিনি বলেন, এ সময় তাদের দেহ তল্লাশি করে ৭৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার ওজন চার কেজি চারশ’ গ্রাম। দাম দুই কোটি ২০ লাখ টাকা।
লেফটেন্যান্ট কর্নেল মতিউর আরো বলেন, আটকদের পাসপোর্ট থেকে জানা যায় দুবাই থেকে গত ১৯ জুন তারা ঢাকায় আসেন। রোববার বেনাপোলে আসেন। কিন্তু ভারতে না গিয়ে আবার ঢাকায় ফিরে যাচ্ছিলেন।
