২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যার দায়ে বাবা-ছেলের মৃত্যুদণ্ড

বরগুনার পাথরঘাটায় এক গৃহবধূকে হত্যার দায়ে বাবা ও ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এ মামলায় আরো দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2014, 02:58 PM

Updated : 22 Aug 2022, 06:33 PM

রোববার দুপুরে বরগুনার জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলাম এ রায় দেন।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন, পাথরঘাটা উপজেলার তাফালবাড়িয়া গ্রামের খলিলুর রহমান ও তার ছেলে ইসমাইল হোসেন।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন, খলিলুর রহমানের প্রথম স্ত্রী খাদিজা বেগম ও ইসমাইল হোসেনের স্ত্রী খুশী বেগম।

আসামিদের মধ্যে খলিলুর পলাতক বলে জানিয়েছেন ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান বাবুল।

মামলার বরাত দিয়ে মোস্তাফিজুর বলেন, খলিলুর দ্বিতীয় বিয়ে করেন একই গ্রামের আবদুর রশিদের মেয়ে তাজিনূর বেগমকে। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। এর জেরে ২০০৬ সালের ২০ ডিসেম্বর রাতে খলিলুর, তার প্রথম স্ত্রী খাদিজা, ছেলে ইসমাইল ও  ইসমাইলের স্ত্রী খুশী একত্রিত হয়ে তাজিনূরকে কুপিয়ে হত্যা করে।

এ ব্যাপারে তাজিনূরের বাবা আবদুর রশিদ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।