সীতাকুণ্ডে ট্রেন লাইনচ্যুত
চট্টগ্রামের সীতাকুণ্ডে চাঁদপুর থেকে আসা মেঘনা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে।
ফাইল ছবি
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই স্থানে ডাবল লাইন থাকায় চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচলে কোনো বিঘ্ন হচ্ছে না।
“কুমিরা স্টেশনের কাছে চাঁদপুর থেকে চট্টগ্রামমুখী মেঘনা এক্সপ্রেসের পেছনের দিকের একটি বগির কয়েকটি চাকা লাইনচ্যুত হয়। পরে পেছনের তিনটি বগি কেটে রেখে চট্টগ্রামে চলে আসে ট্রেনটি।”
তিনি আরো বলেন, “অন্য লাইন দিয়ে ট্রেন চলাচল করছে। আশা করছি বিকাল নাগাদ লাইনচ্যুত বগিটি উদ্ধার হবে।”
