বেনাপোলে ট্রাকের ধাক্কায় নসিমনযাত্রী নিহত
যশোরের বেনাপোলে ট্রাকের ধাক্কায় শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের এক যাত্রী নিহত ও চার জন আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালিতে এ দুর্ঘটনায় নিহতের নাম মনির হোসেন (১৮)। তিনি শার্শার পান্তাপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক আশরাফুল আলম জানান, বেনাপোল থেকে ছেড়ে আসা মাটিভর্তি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী নসিমনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান মনির।
আহতদের একজনকে শার্শা উপজেলা হাসপাতালে ও তিনজনকে বেনাপোলের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
ট্রাকটি আটক করা হয়েছে বলে জানান উপপরিদর্শক আশরাফুল।
