২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাজিরায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

শরীয়তপুরের জাজিরা উপজেলায় নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2014, 07:48 PM

Updated : 22 Aug 2022, 06:32 PM

শুক্রবার দুপুরে কাজিরহাট বড় ব্রিজের কাছে মরা নদীতে ভাসমান বিবস্ত্র যুবকটির লাশ পাওয়া যায়।

জাজিরা থানার ওসি আকরাম আলী মিয়া বলেন, যুবকটির গায়ে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

লাশের পাশ থেকে পুলিশ একটি চেক লুঙ্গি উদ্ধার করেছে।

এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে জাজিরা থানায় একটি খুনের মামলা দায়ের করেছে।