২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক নিহতের গুজবে পোশাক কারখানায় ভাংচুর

সহকর্মী নিহত হওয়ার গুজবে গাজীপুরের একটি পোশাক কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে বিক্ষোভ করেছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2014, 07:34 PM

Updated : 22 Aug 2022, 06:32 PM

শুক্রবার দুপুরে সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকার চেরি টাওয়েল মিলস লিমিটেডের বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় ভাংচুর চালালে কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে।  

গাজীপুর শিল্প পুলিশের এসআই হুমায়ূন কবীর জানান, বেলা ১২টার দিকে কারখানার এক শ্রমিক অসুস্থ্ হয়ে পড়লে কর্তৃপক্ষ তাকে নিজস্ব চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেয়।

“কিন্তু অসুস্থ্ ওই শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানার সামনে বিক্ষোভ করতে থাকেন।”

এক পর্যায়ে তারা কারখানায় ইটপাটকেল ছুড়ে ভাংচুর করে। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করে।

এসআই হুমায়ুন জানান, কারখানার কোনো শ্রমিক মারা যায়নি এবং শনিবার শ্রমিকদের সঙ্গে বৈঠক হবে, এ আশ্বাসে শ্রমিকরা বেলা ২টার বিক্ষোভ বন্ধ করেন।