২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরেছেন জয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2014, 03:53 PM

Updated : 22 Aug 2022, 06:32 PM

স্ত্রী ক্রিস্টিনা ওভারমায়ার ও মেয়ে সোফিয়া ওয়াজেদকে নিয়ে শুক্রবার সকালে জয় ঢাকায় পৌঁছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন।

তিনি বলেন, মেয়ের স্কুল গ্রীষ্মকালীন ছুটি থাকায় একমাস বাংলাদেশে থাকবেন সজীব ওয়াজেদ জয়। এসময় তথ্য-প্রযুক্তিসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

শনিবার সকালে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তার।

গত মার্চে দেশে এসে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয়াসহ রংপুর সফর করেন জয়। ১৯ মার্চ নরওয়েতে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি পণ্যের ওপর এক রোড শোতে যোগ দেওয়ার জন্য ঢাকা ছাড়েন তিনি।