২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩০ হাজার ইয়াবাসহ ২ জন গ্রেপ্তার

নগরীর ফিশারিঘাট এলাকা থেকে ৩০ হাজার পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2014, 02:00 PM

Updated : 22 Aug 2022, 06:32 PM

শুক্রবার সকালে ফিশারিঘাট এলাকা থেকে গ্রেপ্তার দুই জনের মধ্যে একজন ফিশিং বোটের খালাশি এবং অন্যজন ফিশিং বোট মেরমতকারী প্রতিষ্ঠানের মালিক।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

গ্রেপ্তার মো. আক্তার হোসেন (৪৩) ফিশিং বোটের খালাশি এবং মো. আজম (৫০) ফিশারিঘাটের বোট মেরামতকারী প্রতিষ্ঠান মেসার্স আজম মেকানিকসের মালিক।

নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (বন্দর) আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে আক্তার ইয়াবাগুলো নিয়ে আজমের দোকানে অপেক্ষা করার সময় তাদের গ্রেপ্তার করা হয়।”

তিনি জানান, জিজ্ঞাসাবাদে আক্তার গোয়েন্দা পুলিশকে জানায় গত ১৪ জুন মো আলমের মালিকানাধীন ‘এফবি সাগর’ সমুদ্রে মাছ ধরতে যায়।

“তিন চারদিন আগে সেন্টমার্টিন এলাকার কাছাকাছি অন্য একটি বোট তাদের বোটের আলম মাঝির সাথে কথা বলে ইয়াবাগুলো দেন।” 

গোয়েন্দা পুলিশ কর্মকর্তা আনোয়ার জানান, শুক্রবার সকালে তারা ফিশারিঘাটে এসে ইয়াবার প্যাকেটগুলো নিয়ে আজমের কাছে যায় আক্তার। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রতিটি প্যাকেটে ২০০টি করে মোট ১৫০টি প্যাকেটে ইয়াবাগুলো ছিল বলেও জানান তিনি।