পুলিশ ফাঁড়ির সামনে ছিনতাই
রাজধানীর হাজারীবাগে পুলিশ ফাঁড়ির সামনে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে ৩১ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার বিকালে নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির সামনে এই ঘটনা ঘটে। ছুরিকাহত ব্যক্তি বিকাশের এজেন্ট বলে পুলিশ জানিয়েছে।
“এসময় কয়েকজন যুবক পুলিশ ফাঁড়ির সামনে তাদের ওপর হামলা করে জনির সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।”
ছুরিকাঘাতে আহত জনিতে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি বলেন, “প্রথমে ৩৩ লাখ টাকা ছিনিয়ে নেয়ার কথা বলা হলেও এখন বলছে ৩০ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়েছে বলে তানিম পুলিশকে জানিয়েছে।”
এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
