২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে হামলায় র‌্যাব সদস্য আহত

দিনাজপুরের বীরগঞ্জে জাল ডলার চক্রের হামলায় দুই র‌্যাব সদস্য আহত হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2014, 06:45 PM

Updated : 22 Aug 2022, 06:31 PM

বৃহস্পতিবার এই ঘটনায় র‌্যাব ডলার চক্রের সাত জনকে আটক এবং বেশকিছু জাল ডলার উদ্ধার করেছে।

আটককৃতরা হলেন করিমুল (৩৫), খোরশেদ (২৪), ওরাকিতান (২২), জহুরুল হক (৩৫), শফিউল (৪০), জাহানারা বেগম (২২) ও ইয়াসমিন (২০)। তাদের বীরগঞ্জ থানায় পাঠানো হয়েছে।

র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের ডিএডি শশধর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, র‌্যাব-১৩ এর দিনাজপুর ক্যাম্প সদস্যরা বিকেল ৪টার দিকে বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের সাতখামার গ্রামে অভিযানে নামে।

“র‌্যাবের দুই সদস্য ছদ্মবেশে ডলার চক্রের মূল হোতা করিমুলের কাছে ডলার কিনতে যায়। ডলার হাতে পাওয়ার পর র‌্যাব তাকে আটকের চেষ্টা করলে করিমুলসহ তার লোকজন র‌্যাবের উপর আকস্মিকভাবে হামলা চালায়। আত্মরক্ষায় র‌্যাব পাল্টা গুলি ছুড়লে করিমুল আহত হন।”

এ সময় র‌্যাবের অন্যান্য সদস্যরা অভিযান চালিয়ে করিমুলসহ সাতজনকে আটক করেছে এবং তাদের কাছ থেকে বেশকিছু জাল ডলার উদ্ধার করে। 

চাইনিজ কুড়ালের আঘাতে র‌্যাব সদস্য এসআই দুলাল ও কনেস্টবল খায়রুল মারাত্মক আহত হন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।