২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় কৃষককে গলা কেটে হত্যা

শত্রুতার জেরে কুষ্টিয়ার দৌলতপুরে এক কৃষককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2014, 03:42 PM

Updated : 22 Aug 2022, 06:31 PM

বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বুধবার মধ্যরাতে উপজেলার বালিয়া শিশা গ্রামের নিজ বাড়িতে খুন হন আব্দুল খান ওরফে শের খান (৪৫)।তিনি মিরপুর উপজেলার সুলতানপুর গ্রামের মৃত নুরুল খানের ছেলে।

নিহতের স্ত্রী নাসিমা খাতুন বলেন, “পারিবারিক শত্রুতার জের ধরে প্রায় তিন বছর আগে নিজ গ্রাম মিরপুর উপজেলার সুলতানপুর থেকে এসে উপজেলার বালিয়া শিশায় শ্বশুর বাড়ির গ্রামে বসবাস শুরু করে আব্দুল খান। কৃষি জমিতে মজুরের কাজ করতেন তিনি।

“বুধবার মধ্যরাতে একটি মাইক্রোবাস ও দুইটি মোটরসাইকেলে করে আসা ৮/১০ জন দুর্বৃত্ত বাড়িতে হানা দেয়। এদের মধ্যে চারজন ঘরে ঢুকে তাকে বেঁধে রেখে আব্দুল খানকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে।”

তিনি বলেন, এ সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সোহেল রেজা বলেন, নিহতের স্ত্রীর তথ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে চাচাত ভাইদের সঙ্গে পূর্ব শত্রুতার জের ধরে খুন হয়েছে আব্দুল খাঁ। তাদের সঙ্গে বিরোধের জের ধরেই তিনি নিজ গ্রাম থেকে পালিয়ে আসেন।