ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু
ঝিনাইদহ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে।
নিহতের ভাই রুহুল আমিন মোল্লা বলেন, বাড়ির পাশের একটি মসজিদের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় রফি একটি বিদ্যুতের তারে হাত দিয়ে তড়িতাহত হন।
তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই হাসপাতালের চিকিৎসক আমিন মোস্তফা জানান, বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়েছে।
