নিক্স লাইসেন্স পেল নভোকম-বিডিআইএক্স
বাংলাদেশ ইন্টারনেট এক্সচেঞ্জ (নিক্স) লাইসেন্স পেল টেলিযোগাযোগ সেবাদানকারী প্রতিষ্ঠান নভোকম ও বাংলাদেশ ইন্টারনেট এক্সচেঞ্জ ট্রাস্ট (বিডিআইএক্স)
বাংলাদেশ প্রথমবারের মতো এ ধরণের লাইসেন্স দিয়েছে বিটিআরসি।
বুধবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ( বিটিআরসি) চেয়ারম্যান সুনীল কান্তি বোস কমিশন সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে লাইসেন্স দুটি হস্তান্তর করেন।
নভোকমের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মইনুল হক, বিডিআইএক্স এর মহাসচিব আসাদুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে লাইসেন্স দুটি গ্রহণ করেন।
দেশে স্থানীয় ইন্টারনেট ডাটা পরিচলনে বর্তমানে আন্তর্জাতিক রুট হয়ে পুনরায় দেশীয় ওয়েবসাইট এ ব্যান্ডউইডথ ব্যবহার করতে হয়, যার ফলে প্রচুর ব্যান্ড উইডথ খরচ, সময়, তার সঙ্গে প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় হয়।
গ্রাহকের স্থানীয় রুট থেকে স্থানীয় ওয়েবসাইট এ ব্রাউজের মাধ্যমে অবিরত ইন্টারনেট ব্যবহার অব্যাহত রাখতে এ লাইসেন্স সহায়ক ভূমিকা রাখবে বলে জানিয়েছে বিটিআরসি।
এর ফলে লোকাল কন্টেন্ট ডেভেলপমেন্ট প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করবে, লোকাল ওয়েব হোস্টিংকে উৎসাহিত করবে এবং স্থানীয় ইন্টারনেট ব্যবহারকারীদের ক্ষেত্রে সুপ্তাবস্থা/ লেটেন্সি কমিয়ে আনবে আশা প্রকাশ করে বিটিআরসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/২১৪৩ ঘ.
