Published : 18 Jun 2014, 07:56 PM
বুধবার সন্ধ্যা ৬টার দিকে গোড়ানের একটি ফ্ল্যাট থেকে তাদের আটক করা হয় বলে খিলগাঁও থানার ওসি সিরাজুল ইসলাম জানিয়েছেন।
আটকরা বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। এদের প্রত্যেকের বয়স ২২ থেকে ২৪ বছরের মধ্যে।
তাদের কাছে বেশ কিছু ধর্মীয় উস্কানিমূলক এবং ইসলামী ছাত্রী সংস্থার বই পাওয়া গেছে জানিয়ে ওসি বলেন, তারা সবাই জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন ছাত্রশিবিরের ছাত্রী শাখার সদস্য বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া ওই বাসা থেকে ল্যাপটপ, প্রজেক্টরও পাওয়া যায়। এগুলো যাচাই বাছাই করা হচ্ছে।
“গোপন বৈঠক হচ্ছে এ খবর পেয়ে গোড়ানের ওই ফ্লাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এদের আচরণ সন্দেহজনক,” বলেন তিনি।
ওসি বলেন, এই ফ্লাটে চারজন থাকে। বাকিরা কোনো অসৎ উদ্দেশ্যে বাইরে থেকে এসে এখানে সমবেত হয়ে গোপন বৈঠকে মিলিত হয়েছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
“তবে পুরো বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।”