২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলিন্ডার বিস্ফোরণে বেলুন বিক্রেতার মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক বেলুন বিক্রেতার মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2014, 06:59 PM

Updated : 22 Aug 2022, 06:31 PM

বুধবার সকালে আড়াইহাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুরা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কাউসার আহমেদ (২৭) মৌলভীবাজার জেলার বিয়ানীবাজারের টিকলপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। কৃষ্ণপুরা এলাকায় আব্দুস সাত্তারের বাড়িতে ভাড়া থাকতেন তিনি।

আড়াইহাজার থানার ওসি মো. আলমগীর জানান, কাওসার নিজেই কেমিক্যাল দিয়ে গ্যাস তৈরি করে সিলিন্ডার ভরছিলেন। এ সময় গ্যাস সিলিন্ডারটি প্রচণ্ড গরম হয়ে উঠলে সিলিন্ডারটি নিয়ে বাড়ির সামনে পুকুরে ভেজান তিনি।

এক পর্যায়ে গ্যাস সিলিন্ডারটি পুকুরের পানি থেকে উপরে উঠালে তা বিকট শব্দে বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই কাউসারের মৃত্যু হয়।