রোজার আগে চট্টগ্রামের পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদ
রমজানের আগেই চট্টগ্রাম নগরীর চিহ্নিত ১১টি পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত ৬৬৬টি পরিবারকে উচ্ছেদ করা হবে।
ফাইল ফটো
এবিষয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমেকে বলেন, রমজানের আগেই উচ্ছেদের বিষয়ে সভায় সিদ্ধান্ত হয়েছে। তবে তারিখ নির্ধারণ হয়নি।
“দুয়েক দিনের মধ্যেই তারিখ নির্ধারণ করা হবে। এর আগে গ্যাস-বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করার জন্য সংশ্লিষ্টদের চিঠি দিয়েছি। সমন্বিতভাবে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালানো হবে।”
সভায় ওয়াসা, পরিবেশ অধিদপ্তর, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ফায়ার সার্ভিস ও রেলওয়েসহ বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
