২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান জিয়াউল হক

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন অধ্যাপক মু. জিয়াউল হক।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2014, 10:10 PM

Updated : 22 Aug 2022, 06:30 PM

মঙ্গলবার শিক্ষা মন্ত্রাণালয়ের উপসচিব মো. মাইনউদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

অধ্যাপক জিয়াউল হক নিজেও বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে তিনি জানান।

অধ্যাপক জিয়াউল হক বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অর্থনীতি বিভাগে কর্মরত ছিলেন।

তিনি র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসানের বড় ভাই।