২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে অস্ত্রসহ তিন ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার

গাজীপুর নগরীর টঙ্গী বাঁশপট্টি থেকে মঙ্গলবার দেশি অস্ত্রসহ ছিনতাইকারী সন্দেহে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2014, 06:19 PM

Updated : 22 Aug 2022, 06:30 PM

টঙ্গী মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মিজানুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতরা পেশাদারি ছিনতাইয়ের সঙ্গে জড়িত।

আটকরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার দড়িভেলানগরের লাল মিয়ার ছেলে মো. সুমন (২৩), ফরিদপুরের ভাংগা উপজেলার মালিগ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে আবদুল সামাদ (২২) ও টঙ্গী মাজার বস্তি এলাকার আবু সামাদের ছেলে মো. লিটন মিয়া (২০)।

এ ঘটনায় টঙ্গী থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।