কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২
কক্সবাজার সদরে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে সাবেক এক ইউপি চেয়ারম্যানসহ দুইজন নিহত হয়েছেন, আহত হন অন্তত ১০ জন।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকাল ৩টার দিকে উপজেলার খুরুলিয়া এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাফর আলম (৪৫) এবং একই এলাকার তাজুল মুল্লুকের ছেলে নুরুজ্জামান (৭০)।
আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কক্সবাজার সদর থানার ওসি মাহফুজুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
