মাওয়ায় ৪ টন ফরমালিনযুক্ত আম ধ্বংস
মুন্সীগঞ্জের মাওয়ায় ফরমালিন চেক পোস্টে চার টনের বেশি ওজনের ফরমালিনযুক্ত আম জব্দ করার পর ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার এসব আম জব্দ করার পর ভ্রাম্যমাণ আদালত দুই আম ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা এবং আমগুলি ধংস করে।
মুন্সীগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন মজুমদার জানান, সকালে একটি ট্রাকে করে ১১৬টি প্লাস্টিকের ঝুড়িতে করে চার হাজার ৩২০ কেজি ফরমালিনযুক্ত আম মাদারীপুরের শিবচরের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ও এএসপি (শ্রীনগর সার্কেল) কুতুবুর রহমানের উপস্থিতিতে আমগুল ধ্বংস করা হয়।
ফরমালিকযুক্ত আম বহনের দায়ে মো. খলিলুর রহমান ও মো. মঙ্গল বেপারী নামে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
গত রোববার থেকে মাওয়ায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে ফরমালিন টেক পোস্ট চালু হয়।
