শার্শায় পুকুরে ডুবে ২ জমজ বোনের মৃত্যু
যশোরের শার্শা উপজেলায় পানিতে ডুবে জমজ দুই বোনের মৃত্যু হয়েছে।
সোমবার ধলদাহ গ্রামে মৃত দুই শিশু হলো রিমি ও ঝিমি (৪)। তারা ওই গ্রামের সহিদুল ইসলামের মেয়ে।
উলাশি ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য গোলাম কওছার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জমজ দুই বোন রিমি ও ঝিমি সকালে নাস্তা খাওয়ার পর বাড়ির পাশে রাস্তার ধারে জাম কুড়াতে যায়।
এরপর কোনো এক সময় তারা পাশের পুকুরে পাড়ে যায়।
পরে মৃতদেহ পুকুরে ভেসে উঠলে প্রতিবেশীরা দেখতে পেয়ে স্বজনদের খবর দেন।
