১০ হাজার শ্রমিকের জন্য লঙ্গরখানা খুলছেন মহিউদ্দিন
সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামের ১০টি পোশাক কারখানার প্রায় ১০ হাজার শ্রমিকের জন্য আসন্ন রমজানে লঙ্গরখানা খোলার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরী।
শনিবার বিকালে নগরীর ষোলশহর এলাকার মেয়র গলিতে মহিউদ্দিনের বাসভবনে পোশাক কারখানার শ্রমিকরা দেখা করতে গেলে তিনি এ ঘোষণা দেন।
নগর শ্রমিক লীগ সভাপতি বখতেয়ার উদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন রমজানে অসহায় পোশাক শ্রমিকদের জন্য লালদীঘি ময়দানে লঙ্গরখানা খোলা হবে।
ফাইল ছবি
নিজেদের পরিস্থিতি ও দাবি-দাওয়া সম্পর্কে জানাতে নগর আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন চৌধুরীর বাসায় সমবেত হন কয়েকশ শ্রমিক।
সাম্প্রতিক মাসগুলোতে কারখানার নিরাপত্তা পরিদর্শনে যথাযথ নিরাপত্তা না থাকার বিষয়টি ধরা পড়ায় চট্টগ্রামের ওই পোশাক কারখানাগুলো বন্ধ করে দেয়া হয়।
